1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের ট্যাটাযুদ্ধে একজনের মৃত্যু, আহত ১০

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ট্যাটাযুদ্ধে আজগর আলী (৫৫) নামে একজন মারা গেছেন। আজ শনিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।নিহত আজগর আলী (৫৫) গজারিয়ায় কান্দিগ্রামের আশ্রাব আলীর ছেলে। তিনি বর্তমান ইউপি সদস্য খালেক হাজির সমর্থক ছিলেন।আহতরা হলেন একই এলাকার মঞ্জুর আলীর ছেলে জামির আলী, তাহার আলীর ছেলে শাহীন আলী, সামসুল হকের ছেলে বাচ্চু মিয়া ও আশ্রাব আলীর ছেলে চাঁন মিয়া। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানান, চার মাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গজারিয়াকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থক ও বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় একজন নিহত হন। পরে শাহ আলমের সমর্থকেরা খালেকের সমর্থকদের গ্রামছাড়া করেন। দীর্ঘ পাঁচ মাস গ্রামের বাইরে থাকার পর আজ সকালে খালেকের সমর্থকেরা পুনরায় গ্রামে ফেরার চেষ্টা করেন। এ সময় দুই গ্রুপের মধ্যে ট্যাটা যুদ্ধের ঘটনা ঘটে।এ ঘটনা ছয়টি ট্যাটার আঘাতে খালেক গ্রুপের সমর্থক আজগর আলী মারা যান। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মো: জাহাঙ্গীর বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ট্যাটাবিদ্ধ অবস্থায় একজনকে নিয়ে আসা হয়। তাঁর শরীরে একাধিক ট্যাটা বিদ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্যাটায় তাঁর ফুসফুস ছিদ্র হওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।রায়পুরা থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, আজ সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতালে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিক সুরতহালে মৃতের শরীরে ছয়টি ট্যাটা বিদ্ধ হওয়ার চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT