1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একজন গ্রেপ্তার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

নরসিংদীতে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগজিনসহ আহসান আহমেদ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া।এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর থানার নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আহসান আহমেদ চম্পকনগর গ্রামের মনু মিয়ার ছেলে।ওসি আবুল কাশেম ভূইয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে চম্পকনগর গ্রামের নবাব আলী গাজী স্কুলের উত্তর পাশে নিজ বাড়ির উঠান থেকে আহসান আহমেদকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের কোমড়ে গোজা অবস্থায় ১টি সচল পিস্তল ও ১টি ম্যাগজিন জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহসান আহমেদ পুলিশকে জানায়, সদর থানার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে বর্তমানে চম্পকনগর এলাকার বাসিন্দা শান্ত (২২) ও নজরপুর ইউনিয়নের দড়ি নবীপুর এলাকার জালাল উদ্দিন সরকার (৫০) এর সহযোগীতায় এলাকায় আধিপত্য বিস্তার ও সস্ত্রাসী কর্মকান্ড করার লক্ষ্যে বিদেশি পিস্তলটি ৯-১০ মাস আগে সংগ্রহ করা হয়। অস্ত্রটি বিভিন্ন সময় অপর দুইজনের হেফাজতে রেখে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন বেআইনী কর্মকান্ড পরিচালনায় ব্যবহার করা হচ্ছিল।এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করে গ্রেপ্তার আহসান আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। অপর দুই আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT