1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ঘোড়াশালে নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

পলাশের ঘোড়াশালে টেংগর পাড়া যুব সমাজের উদ্যোগে নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বিকালে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলায় পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন,ঘোড়াশাল স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সৈয়দ জয়নাল হোসেন,উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এম এ গাফফার,ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান,ঘোড়াশাল পৌর মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা লিজা,ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সাংবাদিক মাহবুব সৈয়দ প্রমুখ।ফাইনালে খেলায় ঘোড়াশাল ভাই বন্ধু ফুটবল একাদশ বনাম নাদিম মোস্তফা ফুটবল একাদশ এর মধ্যেকার ফুটবল খেলা হয়।খেলায় ঘোড়াশাল ভাই বন্ধু ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে নাদিম মোস্তফা ফুটবল একাদশ জয় লাভ করেন।বিজয়ী দলকে ফ্রিজ এবং রানার্স আপ দলকে টেলিভিশন পুরস্কার তুলে দেন ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃইলিয়াস হোসেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT