1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

পলাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নরসিংদীর পলাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২’র শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৫ নভেম্বর  সকাল ১১টায় এর উদ্বোধন করা হয়।এ উপলক্ষে ফায়ার সার্ভিস ভবন আলোকসজ্জা, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জনসচেতনতামূলক মহড়া ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।অগ্নিনিরাপত্তা জোরদার করতে সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে।‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২।এসময় পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদিকুল বারি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT