1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

নরসিংদীতে দোকানের চাল কেটে চুরির ঘটনায় জড়িত একজন গ্রেপ্তার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

নরসিংদীর মনোহরদীতে দোকানের চাল কেটে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ আল আমিন নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন।এর আগে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।আটক মোঃ আল আমিন (২৫) গাজীপুরের কাপাসিয়া থানার মামুর উদ্দিন গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।পুলিশ জানায়, মনোহরদী থানার হাতিরদিয়া বাজারে মোঃ জাকির হোসেনের মালিকানাধীন “ফ্যামিলি মার্চ” নামের একটি দোকানে গত ৬ নভেম্বর রাতে চুরি হয়। ওই দোকানে মোবাইল ব্যাংকিং, মোবাইলের ফ্লেক্সিলোড, স্ক্যাচ কার্ডসহ কনফেকশনারী ও স্ট্যাশনারী মাল ক্রয় বিক্রয় করা হয়। দোকান মালিকের ভাতিজা সাইফুল ও কর্মচারী রিফাত দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন ৭ নভেম্বর সকালে দোকানের কর্মচারী রিফাত দোকানে এসে ভিতরে ঢুকে চুরির বিষয়টি টের পান। চোর চালের ঢেউ টিন কেটে দোকানে ঢুকে ৪০ হাজার টাকা মূল্যমানের মোবাইলের বিভিন্ন কোম্পানীর ক্যাচ কার্ড, ক্যাশ বাক্সে থাকা নগদ ৩০ হাজার টাকা, সিগারেট, পারফিউম একটি ট্যাবসহ বিভিন্ন মাল চুরি হয়। এই ঘটনায় অভিযান করে জড়িত আল আমিনকে আটক করা হয়।এসময় তার দখল থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৭ প্যাকেট সিগারেট, ১টি চোরাইকৃত মোবাইল সেট, ১টি ট্যাব, বিভিন্ন কোম্পানির মোবাইল রিচার্জ কার্ড, টিন কাটার কাচি, চুরি যাওয়া ২ হাজার ৫ শত টাকা জব্দ করা হয়। সে পলাশ থানার একটি মামলায় ৩ বছর সাজা খেটে ২০২১ সালে জেল থেকে বের হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT