1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

সভাপতি আফরোজা সম্পাদক সেলিনা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ নভেম্বর বিকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটেরিয়ামে এ সম্মেলন হয়। এতে সর্বসম্মতিক্রমে আফরোজা দিলীপকে সভাপতি ও সেলিনা আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আফরোজা দিলীপের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খাঁন পোটন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান  কামরুল ইসলাম গাজী, নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার, সাধারণ সম্পাদক ইয়াসমিন বেগম, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার , মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক পপি রানী সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক এস এম শেখর ভূইয়া উপজেলা ছাত্র লীগের সভাপতি রনি প্রধান,সাধারণ সম্পাদক এস এম আরিফ  সহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT