1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীতে ঘরে ঢুকে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

নরসিংদীর পলাশে ঘরে ঢুকে অনিল চন্দ্র পাল (৪৫) নামে এক ইজিবাইক চালককে তার স্ত্রী’র সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী গীতা রাণী পাল (৩২)। সোমবার দিবাগত রাত ৩টার দিকে পলাশ উপজেলার পারলিয়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: ইলিয়াছ এই হত্যার তথ্য নিশ্চিত করেছেন।নিহত অনিল চন্দ্র পাল পলাশ উপজেলার মধ্য পারুলিয়া গ্রামের মনিন্দ্র চন্দ্র পালের ছেলে। তিনি মাটির পণ্য তৈরীর পাশাপাশি ইজিবাইক চালিয়ে জীবীকা নির্বাহ করতেন।পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাত ৩ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ঘরের ভাঙ্গা দরজা দিয়ে অনিল চন্দ্র পালের ঘরে ঢুকে। এসময় তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে তার স্ত্রী গীতা রাণী বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় গীতা রাণী পালের ডাক চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে গুরতর আহতাবস্থায় অনিল চন্দ্র পাল ও তার স্ত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অনিল চন্দ্র পালকে মৃত ঘোষণা করেন এবং গীতা রাণী পালকে প্রাথমিক চিকিৎসা দেন।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: ইলিয়াছ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT