1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ

নরসিংদীতে যাত্রাশিল্পী ও দল মালিকদের মানববন্ধন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

সারা দেশে যাত্রাপালা ও নাটক পরিচালনার অনুমতির দাবিতে মানববন্ধন করেছেন নরসিংদীর যাত্রাশিল্পী ও দল মালিকরা। একইসঙ্গে নিজেদের জীবিকা বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।বুধবার (১৯ অক্টোবর) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে জেলার ১২টি নিবন্ধিত যাত্রা দলের অর্ধশতাধিক শিল্পী ও মালিকরা এই মানববন্ধনে অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।মানববন্ধনে অংশ নিয়ে যাত্রা দলের মালিক ও শিল্পীরা জানান, করোনার প্রাদুর্ভাবের আগে থেকেই জেলায় যাত্রা, নাটক প্রায় বন্ধ ছিল। করোনা সেটিকে আরও স্থায়ী করেছে। এখন করোনা কমে গেলেও যাত্রাপালার অনুমতি মিলছে না। ফলে পুরোপুরি বেকার হয়েছেন জেলার হাজারের বেশি যাত্রাশিল্পী ও কলাকুশলী।এ অবস্থায় যাত্রা নাটক পরিচালনার অনুমতি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যাত্রা উৎসব, রাজধানীতে আলাদা করে যাত্রামঞ্চ এবং পেশাদার শিল্পীদের আর্থিক সহায়তার দাবি জানানো হয় মানববন্ধনে।মানববন্ধন শেষে যাত্রাপালা ও নাটক পরিচালনার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন যাত্রাশিল্পীরা।এসময় বক্তব্য দেন বাংলাদেশ যাত্রাশিল্প মালিক সমিতি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি এম আলী, সাংগঠনিক সম্পাদক টি এইচ আজাদ কালাম, নারীবিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার লক্ষী, জেলা যাত্রাশিল্পী কল্যাণ সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, নাট্যশিল্পী এম এ মজিদ, যাত্রাশিল্পী জহুরা হাসান দিপ্তী, সাভার যাত্রাশিল্পের পৃষ্ঠপোষক বরুণ রায় প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT