1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

পলাশকে আওয়ামীলীগের ঘাঁটিতে পরিনত করেছি: দিলীপ এমপি 

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

পলাশের পারুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গজারিয়াজিনারদী ইউনিয়ন আওয়ামী সেচ্চাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

নরসিংদী-২ পলাশ থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ বলেন, আমার নির্বাচনী এলাকা একসময় বিএনপি জামায়াতের শক্তিশালী ছিল। সাংগঠনিক কর্মপরিধি বৃদ্ধি করার কারণে তাদের ঐ ঘাঁটি তছনছ হয়ে বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিনত হয়েছে। এই আসন থেকে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়লাভ করবে। স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন অতীতের যেকোনো সময়ের চেয়ে অত্যান্ত শক্তিশালী।

তিনি শুক্রবার (৭অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশে গজারিয়া ও জিনারদী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।পারুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সন্মেলনর শুভ উদ্ভোদন করেন, উপজেলা আওয়ামী সেচ্চাসেবকলীগের  সভাপতি আনোয়ার হোসেন আনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, এবিএম শহীদুল কাদের পাপ্পু,কেন্দ্রীয় সদস্য রঞ্জিৎ রায় সানী,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি  সৈয়দ জাবেদ হোসেন,

ঘোড়াশাল পৌর সভার মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী,ওবায়দুল কবির মৃধা ও রন্জন কুমার সাহা।

সন্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া শেখর,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ।জিনারদী ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসাদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি শরীফুল হক শরীফ,সাধারণ সম্পাদক এম সফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,ঘোড়াশাল পৌর সেচ্চাসেবকলীগের আহবায়ক সৈয়দ জয়নাল হোসেন,জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তরণী কান্ত দাস,সাধারণ সম্পাদক টিটু মোল্লা,গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুজ্জামান ভূঁইয়া,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

সন্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ সইদুল আলম মাসুমক সভাপতি ও মোঃ শরীফুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে গজারিয়া এবং

শামসাদ আলমকে সভাপতি ও হাফিজুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন বৎসরের জন্য জিনারদী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT