1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

নরসিংদীর রায়পুরায় ট্রাকের চাপায় নিহত ৪

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২

নরসিংদীর রায়পুরায় সবজিবাহী ট্রাকের চাপায় ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন। আজ রোববার সকাল ৬টার দিকে রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার নামাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ৩ জনের নাম পরিচয় জানা গেছে।তাঁরা হলেন রায়পুরার মাহমুদাবাদের মেশিনঘর এলাকার সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের মো. সিদ্দিক (৬২) ও বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কালাম (৪০)। নিহত অপর ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা সবজিবাহী ট্রাক কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা অতিক্রমের সময় স্থানীয় পেট্রোল পাম্প থেকে জ্বালানি নিয়ে ফেরা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন।পরে ট্রাকটি মহাসড়ক থেকে ১৫ গজ দূরত্বে একটি সবজি বাজারে গিয়ে উল্টে যায়।এ সময় এর নিচে চাপা পড়েন ৫ জন সবজি ক্রেতা-বিক্রেতা। তাঁদের মধ্যে ২ সবজি বিক্রেতার মৃত্যু হয়।ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নূর হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ২ জন অটোরিকশার যাত্রী, ২ জন সবজি বিক্রেতা। ট্রাক ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT