1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

ঘোড়াশালে নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২

ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠে নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

পলাশের ঘোড়াশালে নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন হয়েছে। শনিবার ১ অক্টোবর বিকালে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠে নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান।ঘোড়াশাল পৌর সেচ্চাসেবকলীগের আহবায়ক সৈয়দ জয়নাল হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর কাউন্সিলর ইমরান হোসেন, ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোমান আহমেদ রাজা, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শমসের আলী রুবেল,ঘোড়াশাল হাসান স্মৃতি মার্কেটের সভাপতি মিশু মেহেদী প্রমুখ। নিগার সুলতানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে করতেতৈল ফুটবল একাদশ বনাম সান্তান পাড়া ফুটবল একাদশ এর মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় করতেতৈল ফুটবল একাদশকে ৭-০ গোলে হারিয়েছে সান্তান পাড়া ফুটবল একাদশ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT