1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

নরসিংদীতে ব্যতিক্রম আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন:পৌর মেয়র

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করলেন-ঘোড়াশাল পৌরসভার মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।

বুধবার ২৮ সেপ্টেম্বর দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার বালুচর পাড়া মাদরাসা ও এতিমখানায় ৫০০ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে দুপুরে ও রাতের খাবার বিতরণ করেন- পৌর মেয়র।এসময় শিক্ষার্থীরা খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণ খোলে দু’হাত তোলে দোয়া করেন।পরে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা বঙ্গবন্ধুসহ ‘৭৫ এ নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শেখ হাসিনার সুস্বাস্থ্যে,দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এসময় উপস্হিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান , মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বেনজির আহমেদ , ঘোড়াশাল পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ ফরহাদ হোসেন, কাউন্সিলর মোঃ জুলহাস মিয়া,কাউন্সিলর মোঃ জুয়েল ভূইয়া, কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম রুমেল সহ স্হানীয় নানা শ্রেণি-পেশার লোকজন ।পরে পৌর এলাকায় বৃক্ষের চারা বিতরণ করা হয়।

পরে পলাশ থানা বাইকার্স ক্লাব কর্তৃক আয়োজিত নিরাপদ পথ চলায় সচেতনমূলক সমাবেশে যোগদান করেন- পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার। উল্লেখ্য: পৌর মেয়র বিগত বছরগুলোতে প্রধানমন্ত্রীর জন্মদিনে মানবিক উদ্যোগ গ্রহন করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT