1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

নরসিংদীতে র‌্যাবের অভিযানে অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ১১

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

নরসিংদীর মনোহরদীতে র‌্যাব-১১ এর অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও ককটেলসহ মহাসড়কে সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত চক্রের ১১ সক্রিয় সদস্য গ্রেপ্তার।

১৯ সেপ্টেম্বর গভীর রাতে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন আতুশাল এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক এবং ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্র, ককটেল ও খেলনা পিস্তলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার ১। মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৮), পিতা- মৃত. ছায়েব আলী, সাং- জামালপুর, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী, ২। মোঃ আনোয়ার হোসেন বাবুল (৩৫), পিতা- মৃত আঃ করিম, সাং- মিরাজনগর, থানা- কদমতলী, জেলা- ডিএমপি, ঢাকা, ৩। মোঃ জব্বার লিটন (৪৮), পিতা- মৃত আঃ করিম, সাং- মিরাজনগর, থানা- কদমতলী, জেলা- ডিএমপি, ঢাকা, ৪। মোঃ রবিউল ইসলাম (৪৭), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- সেনের বাজার, থানা- তেরখাদা, জেলা- খুলনা, ৫। রাশেদুল ইসলাম (৩৬), পিতা- মৃত শওকত আলী, সাং- মদিনাবাগ, থানা- কদমতলী, জেলা- ডিএমপি, ঢাকা, ৬। সজিব খান (৩০), পিতা- মৃত একুব আলী খান, সাং- খুচনি চুড়া, থানা- বামনা, জেলা- বরগুনা, ৭। মোঃ জাকির (২৮), পিতা- মোঃ আসাদ মিয়া, সাং- কদমচাল, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ, ৮। মোঃ হোসেন মিয়া (৫২), পিতা- মৃত জয়নাল হাজী, সাং- মাইজদী, থানা- শ্রীমঙ্গল, জেলা- সিলেট, ৯। মোঃ জাকির হোসেন (৩২), পিতা- মোঃ আবু জাফর, সাং- মিয়াপুর, থানা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী, ১০। মোঃ রিপন (২৭), পিতা- মোঃ আমির উদ্দিন আমিরুল, সাং- সাকচর, থানা- লক্ষীপুর, জেলা- লক্ষীপুর এবং ১১। মোঃ সবুজ (৩৮), পিতা- মৃত মনা মিয়া, সাং- গোয়াবাড়ী, থানা- মুন্সিগঞ্জ, জেলা- মুন্সিগঞ্জ।অভিযানে গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে ককটেল ৫৪ টি, রামদা ০৪ টি, চাইনিজ কুড়াল ০১ টি, চাপাতি ০৩ টি, খেলনা পিস্তল ০১টি এবং হায়েস মাইক্রোবাস ০১ টি উদ্ধার করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT