1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা নির্মাণকাজ ৮০ শতাংশ সম্পন্ন-শিল্পমন্ত্রী

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার নির্মাণ প্রকল্পের কাজ ৮০ দশমিক ৩ শতাংশ সম্পন্ন হয়েছে।পুরো কাজ সম্পন্ন হলে এখান থেকে বছরে উৎপাদন হবে ১০ লাখ টন সার। শনিবার(১০ সেপ্টেম্বর) দুপুরে নির্মাণাধীন সার কারখানাটি পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, সরকার কৃষকের স্বার্থে বরাবরই ভর্তুকি দিয়ে আসছে।দেশে ভবিষ্যতে সারের কোনো সংকট থাকবে না। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই সার কারখানাটি ইউরিয়া সার উৎপাদন শুরু করবে। তখন, বছরে ১০ লক্ষ টন সার উৎপাদন হবে, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব হবে।বেশ দ্রুত গতির সঙ্গে এই কারখানার কাজ শেষ হচ্ছে।এসময় উপস্থিত ছিলেন,শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী-২ এর সাংসদ ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ,শিল্প সচিব জাকিয়া সুলতানা, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী ও সার কারখানা প্রকল্পের প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক।ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রজেক্টের প্রকল্প পরিচালক মোঃ রাজিউর রহমান মল্লিক জানান, দেশে ইউরিয়া সারের উৎপাদন বাড়াতে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ এ সার কারখানাটি নির্মিত হচ্ছে।বর্তমান সরকারের মেগা প্রকল্পের একটি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রজেক্ট।যার দৈনিক উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন। কারখানাটি উৎপাদনে এলে এখান থেকে পাওয়া যাবে বছরে ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার। আমদানি নির্ভরতা কমে ৫ ভাগের ১ ভাগে নেমে আসবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT