1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

ছাত্রলীগের কোন ছেলে সিগারেট খেয়েছে দেখাতে পারলে পদত্যাগ করব

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

ছাত্রলীগের একটি ছেলে কখনো সিগারেট খেয়েছে, সেই ইতিহাস কেউ দেখাতে পারলে নিজ অবস্থান থেকে পদত্যাগ করে রাজনীতি ছেড়ে বিদায় নেবেন বলে মন্তব্য করেছেন নারায়য়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবু।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাধীন শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।সম্মেলনে শফিকুল ইসলামকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে সরকারি সফর আলী কলেজের কমিটি পরে ঘোষণা করা হবে বলে সম্মেলন থেকে জানানো হয়।নজরুল ইসলাম বাবু বলেন, বাংলাদেশে ছাত্রলীগের কোনো বদনাম নেই। ছাত্রলীগের ইতিহাস মধুর ইতিহাস। লক্ষ ছাত্র জনতার মাঝে দু-একটি ঘটনা যেটি ঘটেছে, সেটি আসলে গুনায় ধরার মতো না। শত্রুরা সবসময় পরচর্চা করে। পত্রিকায়ও অনেক কিছু আসে। জয়-লেখক চিনেন এবং জানেন এমন ছাত্রীলগের নেতৃবৃন্দ কোনো অপরাধ করতে পারে না। এখানে আমার আড়াইহাজারের মুরব্বিরা আছেন। আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনও স্মোক করেছে, সিগারেট হাতে নিয়েছে এই ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেব।তিনি বলেন, আজ ছাত্রলীগের সম্মেলন। ঝড়-বৃষ্টি আমাদের ঘরে রাখতে পারেনি। ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস রয়েছে। তাদের মধ্যে একজন আমাদের আব্দুর রহমান, যিনি আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা যারা ছাত্রলীগ করি তাকে আমরা অনুসরণ করি। যে ছাত্রলীগ আমাকে মানুষ করেছে, স্লোগান শিখিয়েছে তাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এখানে আছেন।এমপি বাবু বলেন, করোনায় ছাত্রলীগের কেউ ঘরে যায়নি। খাদ্য, ওষুধ, চিকিৎসাসেবা দিয়েছে। শেখ মুজিব যা চেয়েছিলেন আজ ছাত্রলীগ তাই করে যাচ্ছে। এই জয়-লেখকের হাত ধরে আজ বাংলাদেশে যে সংগঠিত ছাত্রলীগের প্রতিচ্ছবি আমরা দেখেছি, তা হলো বাঁধভাঙা জোয়ার এসেছে ছাত্রলীগে। বঙ্গবন্ধু শেখ মুজিব যেই ছাত্রলীগের স্বপ্ন দেখেছেন, মানব সেবায় অবদান রেখে শেখ হাসিনার নির্দেশে জয়-লেখকের হাত ধরে সেই ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে।নজরুল ইসলাম আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজিবুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দিন সঞ্চালনা করেন।এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ জেলা ও উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।এর আগে বেলা ১১টায় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। রাত নয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT