1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

নরসিংদীতে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

নরসিংদীতে বিএনপির উদ্যোগে গুম হত্যাবিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধনবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চিনিশপুর কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়।মানববন্ধনে গুম ও খুনসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করে দ্রুত সরকার পতনের আন্দোলন জোরদার করা আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাবেক ভিপি এমএ জলিল, আকবর হোসেন, গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু, খবিরুল ইসলাম বাবুল, ছাত্র নেতা সিদ্দিকুর রহমান নাহিদ।এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT