1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

পলাশে ঘোড়াশাল পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় করেন-আল মুজাহিদ হোসেন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ আগস্ট, ২০২২

পলাশ উপজেলা পূজা উদযাপন ও ঘোড়াশাল পৌরসভা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পৌর সনাতন ধর্মাবলম্বীদের সাথে স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬)আগস্ট বিকেলে ধলাদিয়া রামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র গুহ এর সভাপতিত্বে অসিত চন্দ্র দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃআল মুজাহিদ হোসেন তুষার।

পৌর মেয়র সনাতন ধর্মাবলম্বীদের সকলের বিভিন্ন অভিযোগের কথা শুনেন এবং সাথে সাথে বিভিন্ন সমস্যা সমাধানের চারটি সিসি ক্যামেরা ও ধলাদিয়া এলাকার বিভিন্ন রাস্তায় সোলার লাইট দেওয়ার আশ্বাস প্রদান করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রয়োজনে সময়োপযোগী সিদ্ধান্ত প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম রুমেল, মহিলা কাউন্সিলর লিজা আক্তার,নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পপি রানী সাহা।

আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও ঘোড়াশাল পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। উপজেলা ও ঘোড়াশাল পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সনাতন ধর্মাবলম্বীগণ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT