1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

নরসিংদীতে কর্মরত পুলিশ সদস্যদের কর্মদক্ষতাসহ পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ আগস্ট, ২০২২

 

” আমরা আছি আপনাদের পাশে,মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে” এই শ্লোগান নিয়ে নরসিংদী জেলা পুলিশের বিশেষ শাখা, নরসিংদীতে কর্মরত পুলিশ সদস্যদের কর্মদক্ষতাসহ পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করেন।

সোমবার (২২) আগস্ট নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা বিশেষ শাখা, নরসিংদীতে কর্মরত পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ পুরস্কার প্রদান করেন- পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। এ সময় পুলিশ সুপার জেলা বিশেষ শাখায় কর্মরত সকল পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক খোঁজখবর নেন।

এছাড়া সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।জেলা বিশেষ শাখায় কর্মরত এসআই ১৪জন, এএসআই ১৩ ও কনস্টেবল ২৭জনকে সহ সর্বমোট ৫৪জনকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।

উল্লেখ্য যে, প্রতি মাসে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা বিশেষ শাখার সদস্যদের পারফরম্যান্স মূল্যায়ন করে স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT