1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

পলাশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে পলাশ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। বুধবার (১৭ আগস্ট) ২ টায় পলাশ শিল্পাঞ্চল কলেজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন-ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী।পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক-এস এম মান্নান মিয়া,ঘোড়াশাল পৌর ছাএলীগের সভাপতি-সৈয়দ কামরুল হাসান,সাধারন সম্পাদক-নোমান আহমেদ রাজা প্রমুখ। এসময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসরদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT