1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

নরসিংদীর ঘোড়াশালে শাহ্সুফী কাজী এমরান এর ২৫তম ওফাত দিবস পালিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে খলিফায়ে গাউছুল আজম শাহ্সুফী কাজী আবু এমরান আল-মাইজ ভান্ডারীর ২৫ তম ওফাত দিবস উপলক্ষে মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের টেকপাড়া দরবার শরীফে পবিত্র ওরশ শরীফ পালিত হয়েছে।

এ উপলক্ষে কোরআনখানি, ওয়াজ মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়।এতে তশরীফ দেশ ও জাতির সহ সকল কবরবাসীর জন্য মোনাজাত করেছেন বাবাজান কেবলা কাবার সুযোগ্য নূরানী আওলাদ ও একমাত্র বেলায়েত খেলাফতের উত্তরাধিকারী শাহজাদা গাউছুল আজম আলহাজ্ব শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমেদ।ওরশ শরিফে উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরিফুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই প্রমুখ। ঘোড়াশাল টেকপাড়ার দরবার শরীফ (শাহ্‌ সাহেব) এর বাড়িতে প্রতিবছরের ন্যায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মাইজ-ভান্ডারী ভক্তরা ছুটে আসেন প্রিয় খলিফায়ে গাউছুল আজম শাহ্সুফী মরহুম কাজী আবু এমরানের সমাধীস্থলে। এছাড়াও দলমত নির্বিশেষে পলাশের প্রানপ্রিয় খলিফার ওফাত দিবসে সবাই মিলিত হন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT