1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

রমজান মাস ব্যাপী জেসিআই ঢাকা ইয়াংয়ের কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ২ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক : দ্যা লাইট অব হোপ, শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে এতিম শিশুদের মাঝে ইফতার এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) মালিবাগে অবস্থিত মদীনাতুল উলূন ইসলানীয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এই প্রোগ্রামটির মূল পরিকল্পনাকারী ছিলেন জেসিআই ঢাকা ইয়াংয়ের ভাইস প্রেসিডেন্ট সামিয়া রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জেনারেল লিগ্যাল কাউন্সিল শামী মাহমুদ খান।

এসময় জেসিআই ঢাকা ইয়াংয়ের সদস্যবৃন্দ তাদেরকে নিয়ে একসাথে ইফতার করেন। ইফতার পরবর্তী সময়ে এতিম শিশুদের মাঝে বেশ কিছু পবিত্র কোরআন শরীফ, জায়নামাজ, টুপি, হিজাব সহ আরো কিছু সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও বুধবার (২৭শে এপ্রিল) অসহায় মানুষদের মাঝে প্রায় ৩০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়। যেটার বাস্তবায়নে ছিলেন জেসিআই ঢাকা ইয়াংয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাবেয়া নাসির অভি এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সেক্রেটারি জেনারেল রাজন জাহিদ।

এবং তার সাথে নরসিংদী জেলায় জেসিআই ঢাকা ইয়াং এর পক্ষ থেকে ৪০ টা ফ্যামিলিকে নগদ টাকা ঈদ উপহার প্রদান করা হয় এবং ১৩০ জনকে ঈদ বাজার উপহার দেয়া হয়েছে। এ প্রোগ্রামটি বাস্তবায়নে ছিলেন মোঃ তকিব হোসেন, জেনারেল মেম্বার অফ জেসিআই ঢাকা ইয়াং।

এসময় জেসিআই ঢাকা ইয়াং এর সম্মানিত লোকাল প্রেসিডেন্ট জনাব এস এম মুক্তাদিরুল হক এ বক্তব্যে বলেছেন, “প্রতি বছরের মত এইবারও আমাদের প্রচেষ্টা ছিল অসহায়দের পাশে থাকতে। তারা নিপিড়ীত, অবহেলিত। সমাজের প্রতিটা মানুষ যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে যায় তাহলে সমাজ হয়ে উঠবে আলোকিতময়।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের দুই হাজারেরও বেশি সদস্য রয়েছেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT