1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

নরসিংদীর পলাশে জিনারদীতে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২০ জুলাই, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলায় ধর্মীয় সম্প্রীতি রক্ষার মাধ্যমে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও মানুষের মধ্যে বিরোধ সৃষ্টির অপতৎপরতা বন্ধে সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়ন সম্প্রীতি কমিটির উদ্যোগে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সম্প্রীতি কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।এসময় জিনারদী ইউপি চেয়ারম্যান ও জিনারদী ইউনিয়ন সম্প্রীতি কমিটির সভাপতি প্রফেসর কামরুল ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী।আরো উপস্থিত ছিলেন পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, জিনারদী বিট পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম মিয়া ও স্থানীয় ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী বলেন, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মের মধ্যে বিভেদ ও উগ্রবাদ তৈরি করে উপজেলায় অশান্তি সৃষ্টির অপচেষ্টা করবে, তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যে যে ধর্মের মানুষ এখানে বসবাস করেন তারা যেনো স্ব স্ব ধর্ম পালন করার পাশাপাশি অন্য ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখে একে অপরের সাথে আন্তরিক হয়ে চলেন সেই আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যদি কেউ কোনো প্রকার অপ্রীতিকর ও বিরোধ সৃষ্টির অপতৎপরতা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT