1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

মাধবদীতে সেপটিক ট্যাংকে নেমে ৩ জন নিহত

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জুন, ২০২২

নরসিংদীর মাধবদীতে মাদরাসার পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে ৩ জন মারা গেছেন।আজ সোমবার (২৭ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে জেলার মাধবদীর নূরালাপুর ইউনিয়নের গদাইরচর আছিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, নরসিংদীর বাসাইল এলাকার মৃত এরশাদ মিয়ার ছেলে স্যানিটারি মিস্ত্রি জাহিদ মিয়া (৩২), উত্তর সাটির পাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে রং মিস্ত্রী বায়েজিদ (২২) ও মাধবদীর গদাইরচর এলাকার কাউছার মিয়ার ছেলে আনিছ (১৬)।মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান, বিকেলে রংমিস্ত্রি জাহিদ মিয়া ও বায়েজিদ মাদরাসার পূর্ব পাশের দেয়ালে রং করার সময় তাদের কাজ করার একটি যন্ত্র পরিত্যক্ত ট্যাংকে পড়ে যায়। পরে স্যানিটারি মিস্ত্রী জাহিদ তা তুলতে বাঁশ দিয়ে ট্যাংকের ভিতরে নামেন। এবং সেখানে নেমে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে তাকে উদ্ধার করতে বায়েজিদও ট্যাংকিতে নামেন। এতে ২ জনেরই খোঁজ না পেয়ে তাদের উদ্ধার করতে প্রত্যক্ষদর্শী আনিছ ভেতরে নেমে সে-ও আর উঠতে পারেনি।খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ২ জনের মরদেহ উদ্ধার করে। এবং অচেতন অবস্থায় আনিছকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মূলত বিষাক্ত গ্যাসের কারণে অক্সিজেন স্বল্পতার ফলে তাদের মৃত্যু হয়েছে বলে জানান এই কর্মকর্তা।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT