1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা পুলিশ ক্যাম্প নতুন রূপে পুনরায় উদ্বোধন করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ক্যাম্পটি সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে আবারও কার্যক্রম শুরু করেছে।

পলাশের ডাংগার কাজিরচরে শুক্রবার (১৪ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন । পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে পুলিশের জন্য একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়।

প্রাণ-আরএফএল ফ্যাক্টরির কো- অর্ডিনেটর ও এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ ফজলে রাব্বি এ সময় পুলিশ সুপারের নিকট পুলিশ পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন। এ সময় পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রাণ-আরএফএল এর এ সহযোগিতাকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডাঙ্গা ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সুসংহত হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT