1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মে, ২০২৬

উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা ভারত জুড়ে পশ্চিমবঙ্গ,আসামসহ মুসলিম নিপীড়নের প্রতিবাদে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নরসিংদীর পলাশ উপজেলা শাখার আল-খিদমাহ্ উলামা পরিষদ।

শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় পলাশ বাজার মোড় থেকে ওয়াপদা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচির আগে পলাশ বাজার মোড়ে জড়ো হন আল-খিদমাহ্ উলামা পরিষদের নেতা-কর্মীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে পলাশ-ঘোড়াশাল সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা গেইটে গিয়ে মিছিল শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা শাখার আল-খিদমাহ্ উলামা পরিষদের সহ সভাপতি মাও: নোমানুল করিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মাও: বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি ইউসুফ, প্রচার সম্পাদক ও ঘোড়াশাল পৌর কাউন্সিলর পদপ্রার্থী ক্বারী ইসমাইল হোসেন কাসেমী,অর্থ সম্পাদক আলাী হাসান,ঘোড়াশাল পৌর মেয়র পদপ্রার্থী মোঃ ইকরাম হোসেন, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা মোঃ জাকির হোসেন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিধন, হামলা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়ন চলছে। প্রকাশ্যে মুসলিম নারীদের শ্লীলতাহানি ও পুরুষদের অত্যাচার করছে উগ্রপন্থী হিন্দুরা। এমনকি তারা মসজিদে নামাজরত মুসলিমদের ওপর আক্রমণ করছে। তাঁরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত ও মুসলমানদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে। উপযুক্ত জবাব চাইতে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে এখনো তলব করেনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা অবিলম্বে বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্হা নেওয়ার দাবি জানাচ্ছি এবং এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT