1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজিব শেখ ও রকি নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার খানেপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।
গ্রেফতারকৃত রাজিব শেখ খানেপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে এবং রকি একই গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাজিব ও রকি দীর্ঘদিন ধরে পলাশ এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানা পুলিশের একটি দল খানেপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় রাজিবের দেহ তল্লাশি করে ১১৫ পিস এবং রকির দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT