1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে একজন নিহত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

নরসিংদীর মনোহরদীতে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে রোকেয়া বেগম (৬৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তাঁর পুত্রবধূ খাদিজা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন। নিহত রোকেয়া নারান্দী গ্রামের মৃত শহিদুল্লাহর স্ত্রী।আজ বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১২ টার দিকে শুকুন্দী ইউনিয়নের নারান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের পরিবারের লোকজন জানান, দুপুরে বৃষ্টির সময় পুত্রবধূকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে জমি থেকে ছাগল আনতে যান তিনি। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রোকেয়া মারা যান এবং তাঁর পুত্রবধূ খাদিজা আহত হয়েছেন। স্থানীয়রা খাদিজাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন।শুকন্দী ইউপি চেয়ারম্যান ছাদিকুর রহমান শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT