1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

দি ডেন্টিস্ট পয়েন্টের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নরসিংদীর পলাশে ‘দি ডেন্টিস্ট পয়েন্ট’-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) বিকেল ৩টায় পলাশ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেন গাজী এবং সাধারণ সম্পাদক নূরে আলম রনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দি ডেন্টিস্ট পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দি ডেন্টিস্ট পয়েন্ট দীর্ঘ ২৬ বছর ধরে সুনামের সঙ্গে পলাশে সেবা দিয়ে আসছে। এটি পলাশবাসীর কাছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হয়ে উঠেছে।” তিনি আরো বলেন, “দি ডেন্টিস্ট পয়েন্টের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই যেন পলাশ উপজেলার আশেপাশের এলাকাগুলোতেও নতুন শাখা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, যাতে সাধারণ মানুষ সহজে ও স্বল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারে।”

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানটি তাদের সেবার মান আরও বৃদ্ধি করে আধুনিক দন্তচিকিৎসা সুবিধা নিশ্চিত করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আল আমিন মিয়া, কার্যনির্বাহী সদস্য মোঃ আশাদুল্লাহ মনা, মোঃ আখতারুজ্জামান, জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য কামরুজ্জামান, মামুন শাহ পিংকু, মোঃ বেলায়েত হোসেন, মোঃ জহিরুল ইসলাম জহির, মোঃ রাসেলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT