1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নরসিংদীতে জেল পলাতক আসামি গ্রেফতার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী।

বুধবার দিবগত রাত ১:২০ মিনিটে নরসিংদী শহরের আল্লাহু চত্বর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান। গ্রেফতারকৃত রাসেল মিয়া (৪২) নরসিংদী পৌর এলাকার কান্দাপাড়ার আবুল কাশেম মিয়ার ছেলে।

সহকারী পুলিশ সুপার জুয়েল রানা বলেন, রাসেল মিয়া নরসিংদী মডেল থানার একাধিক মামলাসহ মাদক মামলার আসামি। গত বছরের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলার সময় তিনি পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। পরে তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT