1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

ঘোড়াশালে মোবাইল কোর্টে হোটেল ও বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

নরসিংদীর পলাশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক হোটেল ও এক বেকারিকে জরিমানা করেছে৷ স্থানীয় উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ জুন) বেলা ২ টায় উপজেলার ঘোড়াশাল স্টেশন ও পোস্ট অফিস সড়কে এলাকাশ এ অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু বক্কর সিদ্দিকী।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও বিএসটিআই এর অনুমোদন না থাকার দায়ে দুই মামলায় ভাই ভাই হোটেল ও তিতাস ফুড বেকারিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই এর সহকারী পরিচালক নভেরা বিমতে নুর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু বক্কর সিদ্দিকী জানান, ব্যবসায়ীরা যেন আইন মেনে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি সেটি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT