1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাংগা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫

নরসিংদীর পলাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাংগা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বিকালে উপজেলার ডাংগা বাজার বকুলতলা সংলগ্ন এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-০২ (পলাশ) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নরসিংদী জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন।

ডাংগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুচ্ছালামের সভাপতিত্বে ও সাবেক আমীর আল-আমিনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার কর্মপরিষদ সদস্য সাইয়েদুজ্জামান, জামায়াতে ইসলামী জেলা মজলিসে শূরা সদস্য ও পলাশ থানা আমীর মাওলানা কাশেম শিকদার, জামায়াতে ইসলামী জেলা মজলিসে শূরা সদস্য ও পলাশ থানা সেক্রেটারী মাওলানা মাসুদ করিম ও স্হানীয় নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত অতিথিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী-০২ (পলাশ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে সত্য ও ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT