1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

পলাশে ইঞ্জিনিয়ার মুহসীনকে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঘোষণা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি প্রার্থী হিসেবে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদকে মনোনীত করা হয়েছে। তিনি দলটির পলাশ উপজেলা শাখার উপদেষ্টা।

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম বুধবার (১৮ জুন) রাত ১১টায় পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া স্কুল মাঠে আয়োজিত ওয়াজ মাহফিল শেষে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদের নাম ঘোষণা করেন। পরে তাঁর হাতে হাতপাখা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন দলটির আমীর। এসময় নেতাকর্মীদের হাতপাখা প্রতীকের শ্লোগানে মুখরিত হয়ে উঠে পারুলিয়া স্কুল মাঠ।

এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদ জানান, “আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই দায়িত্ব গ্রহণের তাওফিক দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর আমাকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এটা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি বিশ্বাস করি, রাজনীতি হলো ইবাদতের একটি মাধ্যম ও জনসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ।

তিনি আরো বলেন, আমার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং একইসাথে আমার প্রিয় এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যেন আমি ইসলামি নীতিমালার আলোকে জনগণের কল্যাণে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও আদর্শিক রাজনীতিতে নিজেকে উৎসর্গ করতে পারি। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।”

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT