1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীতে বেপরোয়া বাস কেড়ে নিল মোটরসাইকেলে থাকা ৩ বন্ধুর প্রাণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

নরসিংদীর শিবপুরে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে একই এলাকার তিন বন্ধু মোটরসাইকেল আরোহী মারা গেছেন। সোমবার (৯ জুন) দিবগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা তিনজনই বন্ধু ছিলেন।

নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে খেলার জার্সি কিনতে তিন বন্ধু নরসিংদী শহরে এসেছিলেন। বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় সামনে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির যাত্রীবাহী বাস একটি অপরটিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় তিনজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুমড়মুচড়ে যায় মোটরসাইকেল।

পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যরা ওই তিনজনকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। সবশেষ অপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন জানান, বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী বাস একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের প্রতিবেশী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT