1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক হলেন-শান্ত আহমেদ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক হলেন নরসিংদীর সন্তান শান্ত আহমেদ ভূইয়া (এরশাদ)।

জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে শান্ত আহমেদ ভূইয়া কে শিল্প বিষয়ক সম্পাদক নির্বাচিত করে দায়িত্ব দেয়া হয়।

জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন রানা ও সাধারণ সম্পাদক নাদিরা আক্তার উর্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শান্ত আহমেদ ভূইয়া বলেন, আমাকে জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্বরণ করি।বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির স্হায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী ও এমপি ড. আব্দুল মঈন খান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এদিকে, শান্ত আহমেদ ভূইয়া জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের শিল্প বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা।

শান্ত আহমেদ ভূইয়া পুরো পরিবার বিএনপির সাথে জড়িত। সে বিএনপির আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। সে জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল নরসিংদী জেলা কমিটির সভাপতি এবং নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT