1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

যারা চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা নির্বাচন চায় না-ড. মঈন খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, যারা সুষ্ঠু নির্বাচন চাইলে সমালোচনা করে, তারা রাজনীতির চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনকে ভয় পায়, কারণ তারা জনগনকে ভয় পায়। তারা জানে যে, তারা জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবে না। তিনি নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে পলাশ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও মাহফিল  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় মঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়, গণতন্ত্র উত্তরনের যে পথ তা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। তাই সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না। ৫ আগস্টের পরে বিএনপি যে গণতন্ত্রের উত্তরোণের কথা বলছে একটি পক্ষ তার বিরোধীতা করছে।  তিনি আরও বলেন, বিএনপি জনগণকে বিশ্বাস করে, বিএনপি আইনের শাসনের বিশ্বাস করে, বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে। তাই বারবারই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে।

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এছাত্তারের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা, আওলাদ হোসেন জনি,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন , যুগ্ন সম্পাদক মহিউদ্দীন চিসতীয়া,ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহানা পারভীন,পালাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার আহম্মেদ খান,সদস্য সচিব বখতিয়ার হোসেন,ঘোড়াশাল পৌরসভার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব ইউছুফ বীন শাহীন,যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম পিন্টু, পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আল-আমীন ভূইয়া,সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট বাছেদ,,পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কিবরিয়া, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো: নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন,পৌর ছাত্র দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান,সদস্য সচিব আরিফ, পলাশ শিল্পাঞ্চল কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ নয়ন মিয়া ও পলাশ শিল্পাঞ্চল কলেজের ছাত্র দলের আহ্বায়ক আখলাক হোসেন প্রমূখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT