1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

কালীগঞ্জ পরিদর্শনে গাজীপুরের ডিসি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ইব্রাহিম খন্দকার:কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, কৃষি অফিসার ফারজানা তাসলিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক প্রথমে এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরে কালীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম, পৌরসভা ও উপজেলায় বাস্তবায়ন বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT