1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

পলাশে পুকুর থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ মে, ২০২৫

মোঃনাজমুল হক মণি:নরসিংদীর পলাশে পুকুরে ভেসে উঠেছে হাবিব মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ। শুক্রবার (২ মে) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের একটি পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত হাবিব মিয়া জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে এবং ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ মে) দুপুরে প্রতিবেশী ইয়াসিন নামের এক শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে হাবিব। গোসল শেষে ইয়াসিন উঠে এলেও হাবিব আর উঠতে পারেনি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, হাবিব সাধারণত প্রতি বৃহস্পতিবার নানির বাড়ি বেড়াতে যেত। ধারণা করে তার পরিবারের কেউ খোঁজ নেয়নি। তবে হাবিব সাঁতার জানত, তবুও পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন অনেকে।

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কেউ সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT