1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

ঘোড়াশালে বিএনপি নেতা মহিউদ্দিনের নেতৃত্বে মহান মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

“দুনিয়ার মজদুর এক হও, এক হও, মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার” শ্লোগানে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন চিশতিয়ার নেতৃত্বে মহান দিবসের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যলয়ের সামনের সড়ক থেকে র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, শ্রমিকদল ও শ্রমজীবী মেহনতি মানুষের ঢল নামে। এসময় শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন শ্লোগান দেন তাঁরা।

র‍্যালি শেষে ঘোড়াশাল সাদ্দাম বাজারের সামনের সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।

এসময় আরও বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, ঘোড়াশাল বাংলাদেশ জুটমিলের সাবেক শ্রমিক নেতা মো: নুরুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো: বাবুল মিয়া ও পৌর যুবদল নেতা আবুল কালাম আজাদ, বিএনপি নেতা জামাল হোসেন প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT