1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা কারবারি আটক

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোঃ ইব্রাহিম খন্দকার-কালীগঞ্জ( গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে খোরশেদ (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা পূর্বপাড়া এলাকার দেওয়ান বাড়ি মোড়ের জনৈক বাদলের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত খোরশেদ ওই ইউনিয়নের রয়েন গ্রামের মৃত করিম শেখের ছেলে।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ খোরশেদকে হাতেনাতে আটক করে। পরে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং-২৬) দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT