1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন:স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক তনিমা আফ্রাদ। সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বর্ষবরণ শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ, উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, তিন দিনব্যাপী বৈশাখী মেলাসহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তামলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. রেজওয়ানা রশিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাঈল ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, কালীগঞ্জ থানা ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী এম. এ আকাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, ছাত্র প্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT