1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঘোড়াশালে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলী বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশালবাসীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। পরে ঘোড়াশাল ঘোড়া চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং বিশ্ব নেতাদের প্রতি এই বর্বরতা বন্ধের জন্য দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান। তাঁরা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলায় হাজার হাজার নিরীহ শিশু, নারী ও বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন। এ সময় ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা ইসরায়েল ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর মালিকানাধীন পণ্য বয়কটের আহ্বানও জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, জয়নাল আবেদীন, মুহাম্মদ ইকরাম হোসেন, হাফেজ মুফতি মোশাররফ হোসেন, সাইদুল ইসলাম, মুফতি আব্দুর রহিম কাসেমী, মাওলানা মোজ্জামেল হক, মাওলানা আব্দুর রহিম, মোস্তাক আহমেদ ও সাফিকুল ইসলাম খানসহ শত শত তৌহিদী জনতা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT