1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

রাজপথের সংগ্রামের মতো ভোটের মাঠেও কাজ করতে প্রস্তুত ছাত্রদল

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

সামনের দিনগুলোতে যে কোনো প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের হাতকে শক্তিশালী করে রাজপথের লড়াই-সংগ্রামের মতো ভোটের মাঠেও নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ লক্ষ্যে উপজেলার চারটি ইউনিয়ন ও ঘোড়াশাল পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে কর্মিসভা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এবং পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়।

মিছিলটি ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের প্রতিটি ইউনিটের কর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে বাংলার মানুষকে স্বৈরশাসক থেকে মুক্ত করেছে। ঠিক একইভাবে সামনের দিনগুলোতেও যে কোনো প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের হাতকে শক্তিশালী করে মঈন খানের বিজয় সুনিশ্চিত করতে রাজপথের সংগ্রামের মতো ভোটের মাঠেও ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT