1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন সহস্রাধিক পরিবার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী ড. আব্দুল মঈন খানের নির্দেশে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সাংগঠনিক সম্পাদক মনিরউজ্জামান মনির।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের হাসানহাটা নিজ বাড়িতে সহস্রাধিক গরীব, অসহায়, অল্প আয়ের মানুষের মাঝে ৭ শতাধিক থ্রী-পিছ, ৭ শতাধিক শাড়ী, ৬ শতাধিক লুঙ্গি, সহস্রাধিক খাদ্য সামগ্রীর প্যাকেট। খাদ্য সামগ্রীর প্যাকেটে রয়েছে, পোলাও’র চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, পেঁয়াজ, আলু বিতরণ করেন তিনি।

এসময় ডাংগা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরউজ্জামান বলেন, বিএনপি জনগণের দল। জনগণের পাশে থেকে কাজ করাই বিএনপির লক্ষ্য। দলের স্হায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী ড. আব্দুল মঈন খান স্যারের নির্দেশে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় দলের নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে কাজ করছে।

এসময় পবিত্র রমজান উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন মসজিদে মুসল্লীদের জন্য ইফতার পাঠিয়ে দেন- এই যুবদল নেতা।

স্হানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT