1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেগম জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি- ড. আব্দুল মঈন খান কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন কালীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত পলাশে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নরসিংদীতে যুবলীগ নেতার সাত কোটি টাকার সম্পদ ক্রোক করলো দুদক নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ পলাশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন নরসিংদীতে মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পলাশের ডাংগায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

পলাশে ইটভাটাকে অর্ধলক্ষ টাকা জরিমানা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নরসিংদীর পলাশে অবৈধভাবে মাটি কেটে গ্রামীণ রাস্তা ভেঙে ফেলা ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় MKB কম্বাইট নামে এক ইটভাকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর নরসিংদী ও পলাশ উপজেলা প্রশাসন।

এ অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্য়ালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। এছাড়াও পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ এম ফখরুল হোসাইন জানান, দুপুরে ডাংগার কাজৈর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি কেটে গ্রামীণ রাস্তা ভেঙে ফেলা ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকার দায়ে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT