1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে নোয়াব মিয়া (৪৮) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামের রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নোয়াব মিয়া মেহেরপাড়া ইউনিয়নের দক্ষিণ চৌয়া গ্রামের তারা মিয়ার ছেলে। সে মেহের পাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

নরসিংদী রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে যুবদলের ওই নেতা ঘোড়াশাল চামড়াব গ্রামে অবস্থিত রেলক্রসিং এর কিছু অদূরে রেল লাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিল। এসময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দু নামক একটি ট্রেন ওই পথ দিয়ে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে নিহতের লাশ নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: জহিরুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শীর তথ্য মতে জানা যায়, ট্রেনটি আসার সময় ওই ব্যক্তি ফোনে কথা বলতে বলতে নিজেই ট্রেনের নিচে শুয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT