1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

নরসিংদীতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জেলা কাউন্সিল অনুষ্ঠিত

নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১ মার্চ, ২০২৫

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নরসিংদী জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কাজৈর বাইতুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আসিফ ইকবাল রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল হাসান (লিংকন), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাত হাসান রাব্বী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আবদুল্লাহ বিন আজাদীসহ স্হানীয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর নেতাকর্মীবৃন্দ। জেলা কাউন্সিলে সভাপতি পদে আসিফ ইকবাল রাসেল এবং সাধারণ সম্পাদক পদে রোমান মিয়াকে ঘোষণা করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT