1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে মুখের ভাষার স্বীকৃতি আদায় করেছিল- ড. মঈন খান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সারা বিশ্ব মেনে নিয়েছে, ১৯৫২ সালে ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে এদেশে তাদের মুখের ভাষার স্বীকৃতি আদায় করেছিল। শুধু ভাষা আন্দোলন নয় দেশে গণতন্ত্রের আন্দোলনে ছাত্র-ছাত্রীরা বুকের রক্ত ঢেলে দিয়ে পুনরায় ২০২৪ সালে ৫ আগস্ট প্রমাণ করেছে তারা এদেশের সুযোগ্য সন্তান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী -২ পলাশ নির্বাচনী আসনের আমদিয়া ইউনিয়নের বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান আরও বলেন, আমরা বিগত ১৭ বছর দেশে অন্যায়ের ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, জীবন দিয়েছি। সর্বশেষে ছাত্ররা যখন সেই আন্দোলনের চূরান্ত পর্যায়ে এসে যোগ দিয়েছে তখন স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। ছাত্রদের যে গৌরব রয়েছে সেই গৌরব স্মরণ রেখে তাদের উচ্চ শিক্ষায় সঠিকভাবে শিক্ষিত হয়ে এদেশ পরিচালনা করার গুরু দায়িত্ব নিতে হবেও বলেন তিনি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: আইনুল হক মিয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক মিয়া, ঘোড়াশাল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক ই এম মেহেদী হাসান, নরসিংদী জেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি শান্ত আহমেদ ভূইয়া, বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT