1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশ উপজেলা প্রেসক্লাবের কম্বল পেলেন শীতার্তরা

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নাজমুল হক মণি: “আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” এই প্রতিপাদ্যে নিয়ে নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে পলাশে এ কম্বল বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা ও বিশেষ অতিথি ঘোড়াশাল মহিলা দলের সভাপতি ও পৌর কাউন্সিলর শাহানাজ পারভীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেন, প্রচার সম্পাদক মামুন শাহ পিঙ্কু, সদস্য জাহিদ মিয়া প্রমুখ।

প্রধান অতিথি আলম মোল্লা বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পন। আপনারা বস্তুনিষ্ঠ খবর সব সময় প্রকাশ করে যাবেন। আমরা আপনাদের পাশে থাকবো। আজ যেভাবে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঠিক সেই ভাবে তাদের যে কোন সমস্যা খবরের পাতায় তুলে ধরবেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT