1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশে সিরাজুল হক (৭৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে এ ঘটনা ঘটে।ব্যবসায়ী সিরাজুল হক ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও আহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধায় পাইকসা গ্রামের নিজ বাড়ি থেকে ব্যবসায়ীক কাজে ঘোড়াশাল সাদ্দাম বাজার যান সিরাজুল হক। পরে সেখান থেকে রাত পৌনে ৮টার দিকে অটোরিকশায় করে পাইকসা গ্রামের নিজ বাড়ির সামনে আসেন তিনি। এসময় আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াশালের ছলিম উল্লাহ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ইউসুফ আলী  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT