1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

পলাশে ছেলের সামনেই ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মনসুর (৫৫) নামে এক রেলওয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (০৩ নভেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে একদল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামতের কাজ করে আসছিলেন। আজও সকাল থেকে মনসুর ও তার ছেলেসহ তিনজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরাতন ব্রিজে কাজ করছিলেন। সকাল সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি ব্রিজের দিকে আসতে দেখেন তারা। পরে তারা তিনজনই ব্রিজ পার হওয়ার জন্য দৌড়াতে থাকেন। একপর্যায়ে একটু সামনে এসে ব্রিজের রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুজন অবস্থান করতে পারলেও ছেলের সামনে মনসুর ওই ট্রেনের নিচে কাটা পড়ে তিন খণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ে যান। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। চোখের সামনে এ ঘটনা দেখে ছেলেসহ সঙ্গে থাকা অন্যরা নিরাপত্তা চৌকিতে অজ্ঞান হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে নিয়ে আসেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশকে খবর দেয় পলাশ থানা পুলিশ। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ জানান, ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ চলছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT